চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নাম ব্যবহার করে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে অর্থ চাওয়ার অভিযোগ উঠেছে। জেলা প্রশাসকের নামে ফোন করে অর্থ চাওয়ার অভিযোগ জানতে পেরে কেউ যাতে বিভ্রান্ত না হন সে ব্যাপারে তিনি নিজেই সতর্ক করেছেন।
এর আগে এমন অভিযোগের বিষয়ে জানতে পেরে মো. ইলিয়াস হোসেন হতভম্ব হন। সোমবার বিকেলে এ নিয়ে জেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
‘জেলা প্রশাসক, চট্টগ্রামের নামে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক অনুদান চাওয়া হচ্ছে মর্মে আমাকে অবহিত করা হয়েছে। এটি একটি দুষ্কৃতি চক্রের কাজ। আপনারা এ ধরনের ফোনে বিভ্রান্ত হয়ে কোনো লেনদেন করবেন না।’
এ ব্যাপারে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন জানান, তার নামে বিভিন্ন শিল্প মালিককে ফোন করার পর তাদের সন্দেহ হয়। তারা আমার সঙ্গে যোগাযোগ করলে হতভম্ব হয়ে যান তিনি। যে নম্বর থেকে ফোন করা হয় পরে সেটি বন্ধ পাওয়া যায় বলেও জানান তিনি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply