সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি গোপাল সরকার ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির এক যুক্ত বিবৃতিতে ২৭ রমজানের পূর্বে সকল প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের বকেয়াসহ পুরো বেতন ভাতা ও ঈদুল ফিতরের বোনাস দেয়ার দাবি জানিয়েছেন।
নেতৃদ্বয় বলেন, কর্মরত সাংবাদিকরা সব সময়েই পত্রিকার উন্নয়ন নিয়ে চিন্তা করেন। মাঠ পর্যায়ে কাজ করেন। তাদের ঈদের পূর্বে বেতন বোনাস না পেলে পুরো পরিবার-পরিজন নিয়ে চরম সমস্যার পড়তে হবে। তাই ২৭ রমজানের পূর্বে সকল পাওনা ও ঈদ বোনাস পরিশোধ করার জন্য পত্রিকার মালিকদের প্রতি অনুরোধ জানান।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply