শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৪

শিরোনাম :
বরিশালে সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বরিশালে সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : সাংবদিক ছাঁটাই,মিডিয়ার বার্তা বিভাগ বন্ধ করা, মিডিয়ায় নৈরাজ্য ও ৯ম ওয়েজ বোর্ড ঘোষনার কালপেন সহ বিভিন্ন ইস্যুতে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) এক প্রতিবাদ সভা করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে অশ্বিনী কুমার টাউন হলস্থ নিজস্ব কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির প্রতি একাত্বতা প্রকাশ করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের সভাপতি সমকাল বরিশাল ব্যুরো পুলক চ্যাটার্জীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ও ডেইলি স্টার, দেশ টিভি প্রতিনিধি শুশান্ত ঘোষ, কালের কন্ঠ বরিশাল ব্যুরো স্টাপ মইনুল ইসলাম, কবি হেনরী স্বপন, দিপ্ত টিভি বরিশাল ব্যুরো প্রধান মর্তুজা জুয়েল, দৈনিক ভোরের কাগজ বরিশাল প্রতিনিধি এম মিরাজ হোসাইন, সাংবাদিক কমরুল আহসান, স্থানীয় বরিশাল প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক মনিরুজ্জামান।

এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর বরিশাল ব্যুরো ফটো সাংবাদিক শামীম আহমেদ,বাংলা নিউজের বরিশাল স্টাপ রিপোটার মুসফিক সৌরভ, স্থানীয় দৈনিক বরিশাল কথার বার্তা সম্পাদক এম জুয়েল সহ বিভিন্ন টিভি চ্যানেল,জাতীয় ও স্থানীয় প্রিন্ট মিডিয়ার বরিশাল প্রতিনিধি গন ।

বক্তারা এসময় বলেন আমরা যারা আন্দোলন করি এর সুযোগ সুবিদা ঢাকায় যারা কাজ করেন তারাই বেশী ভোগ করেন তাই আমাদের ওয়েজ বোর্ডের প্রয়োজন নেই যথা সময়ে বেতন পাওয়া যায় সেদিকে দৃষ্টি দেয়ার জন্য প্রত্রিকা কর্তৃপরে প্রতি আহবান জানান।

অন্যদিকে দেশব্যপি আইসিটি আইনের মারপ্যাচে সাংবাদিক নির্যাতন, পুলিশ দিয়ে হয়রানী সহ উক্ত আইন বাতিল করার জন্য সরকারের প্রতি দাবী জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net