, ,

শিরোনাম :
বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা আটক শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন
মাত্র ১০০ টাকায় মিলবে পুলিশে চাকরি

মাত্র ১০০ টাকায় মিলবে পুলিশে চাকরি

dynamic-sidebar

অনলাইন ডেস্ক: মাত্র ১০০ টাকায় পুলিশের চাকরি দিতে চেয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান। ৩ টাকা মূল্যের একটি ফরম ও ১০০ টাকার ব্যাংক ড্রাফট করলেই মিলবে সোনার হরিণখ্যাত পুলিশের চাকরি।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কক্ষে সংবাদ সম্মেলনে জেলার পুলিশে ১৮ জন কনস্টেবল নিয়োগ প্রসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, , শিগগিরই চুয়াডাঙ্গায় তিনজন নারী ও ১৫ জন পুরুষ কনস্টেবল নিয়োগ দেয়া হবে। সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরি হবে। আমি দেখিয়ে দিতে চাই যোগ্যতার ভিত্তিতে পুলিশ বিভাগে চাকরি হয়।

পুলিশে নিয়োগে ঘুষ-দুর্নীতির কথা স্বীকার করে তিনি বলেন, যারা পুলিশে চাকরি নিতে আসেন তারা প্রান্তিক ও গরিব। তাদের পারিবারিক অবস্থা অত্যন্ত দুর্বল। গতবার পুলিশে নিয়োগপ্রাপ্ত দুজনের বাড়িতে আমি নিজে গিয়ে জেনেছি হালের বলদ ও জমি বেঁচেও তাদের চাকরি হয়নি। পরে তারা লোন করে উৎকোচের টাকা দিয়ে পুলিশে চাকরি নিয়েছেন।

পুলিশ সুপার মাহবুবুর রহমান আরও বলেন, আমি পুলিশ সুপার হিসেবে প্রয়োজনে রাজনৈতিক ব্যক্তিদের কাছে গিয়ে বলব- আমরা আপনাদের সহযোগিতা নিয়ে শতভাগ নিরপেক্ষ একটা নিয়োগ দিতে চাই চুয়াডাঙ্গায়। আমাদের ছেলে-মেয়েরা যাতে বলে অন্তত একবার হলেও চুয়াডাঙ্গা পুলিশে নিরপেক্ষ নিয়োগ হয়েছে।

তিনি বলেন, নিয়োগ-পরবর্তী যদি কোনো হালের বলদ বা জমি বিক্রির মতো কথা জানতে পারি তাহলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিশেষ সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net