শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২০

শিরোনাম :

উজিরপুরে গাঁজার গাছসহ যুবক আটক

dynamic-sidebar

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় অভিযান চালিয়ে গাঁজার গাছসহ এক যুবককে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা।

আটক মীর আরিফুর রহমান (৩০) উপজেলার পূর্ব মুন্ডুপাশা এলাকার মীর আব্দুল হাইয়ের ছেলে।

শুক্রবার (৩১ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৮ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে পূর্ব মুন্ডুপাশা এলাকায় মীর আরিফুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তাকে আটকের পাশাপাশি বাড়ির ছাদের ওপর থাকা টবের মধ্য থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এর ওজন ১ কেজি ১০০ গ্রাম।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. আমজাদ হোসেন বাদী হয়ে উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net