বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৪

শিরোনাম :
পাঁচ দিনেও গ্রেপ্তার হয়নি রিফাত হত্যাকাণ্ডের মূল আসামি

পাঁচ দিনেও গ্রেপ্তার হয়নি রিফাত হত্যাকাণ্ডের মূল আসামি

dynamic-sidebar

বরগুনা প্রতিনিধি : আলোচিত রিফাত হত্যাকাণ্ডের পাঁচ দিনেও মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় ফুঁসছে বরগুনাবাসী। এদিকে এ মামলার প্রধান দুই আসামি নয়ন বন্ড ও রিফাত ফরাজী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছে বলে জানা গেছে।

গতকাল শনিবার বরগুনা প্রেসক্লাবের সামনে নয়ন ও রিফাত ফরাজীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে সর্বস্তরের মানুষ।
পুলিশ বলছে, বরগুনাসহ সম্ভাব্য সব স্থানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া আসামিদের দেশত্যাগ ঠেকাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বেনাপোল ও হিলি স্থলবন্দরে।

বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, মামলার প্রধান দুই আসামিকে পুলিশ গ্রেপ্তারে চেষ্টা করছে। যেখানেই থাকুক তাদের গ্রেপ্তার করা হবে।

আসামিরা দেশ ছেড়ে পালানোর চেষ্টার বিষয়ে তিনি বলেন, শুনেছি আসামি নয়ন পালানোর চেষ্টা করেছিল। তার বিষয়ে কারো কাছে তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, গেল ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে (২২) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net