বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১৯

শিরোনাম :

বরিশালে ১৩ দিনেও খোঁজ মেলেনি ডা. সাইদ সোহাগের

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : ১৩ দিনেও খোঁজ মেলেনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিজিটি কোর্সে অধ্যয়নরত চিকিৎসক এএসএম সাইদ সোহাগের। সন্তানের সন্ধান না পেয়ে পাগলপ্রায় তার বাবা-মা। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামে। দিনরাত ছেলের ফেরার অপেক্ষায় রয়েছেন মা-বাবা। ছেলের ছবি বুকে নিয়ে অঝোরে কাঁদছেন তারা।

পিতা মশিউর রহমান জানান, বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৫ নম্বর কক্ষে থাকতেন সোহাগ। ২৩শে জুন রাতে তার কাছে ফোন আসে সোহাগ গুরুতর অসুস্থ। পিতা ফোন করলে তার সঙ্গে অস্বাভাবিকভাবে কথা বলেন সোহাগ।
এরপর থেকেই নিখোঁজ হয় সে।

পরিবারের লোকজন বরিশালে গিয়ে বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও তার সন্ধান পাননি। ২৬শে জুন বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ ওই চিকিৎসকের বড় ভাই শামীম সরোয়ার। তারপরও কোন সন্ধান পাওয়া যাচ্ছে না তার।

ভাই শামী সরোয়ার বলেন, সোহাগ নিখোঁজ হওয়ার পর আমরা বরিশালের বিভিন্ন স্থানে খোঁজ করেছি। তবুও তাকে পাওয়া যায়নি। সে মানসিক বিকারগ্রস্থ অবস্থায় তার রুম থেকে বের হয়ে গেছে বলে আমাদের ধারণা। কোথাও সোহাগের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা (০১৯৪৫-৬১৬৭৭১) এই মোবাইলে যোগাযোগ করার অনুরোধ করেছেন তার পরিবার।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন কমিশনার সাহাবুদ্দিন বলেন, আমরা ছেলেটির উদ্ধারের জন্য সাধ্যমত চেষ্টা চালাচ্ছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net