, ,

শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি
বরিশাল-ঝালকাঠি রুটে বাস চলাচল স্বাভাবিক জনমেনে স্বস্তি

বরিশাল-ঝালকাঠি রুটে বাস চলাচল স্বাভাবিক জনমেনে স্বস্তি

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বরিশাল-ঝালকাঠি রুটে টানা ২৪ দিন বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (০৯ জুলাই) দুপুরে ঝালকাঠি আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বাহাদুর চৌধুরী বলেন, আজ (০৯ জুলাই) সকালে বরিশাল থেকে ঝালকাঠি রুটে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। ফলে বরিশাল থেকে ঝালকাঠি হয়ে পিরোজপুর, বরগুনা ও খুলনা জেলার সঙ্গে সড়ক পথে নিরবচ্ছিন্ন বাস চলাচলে কোনো বাধা নেই।

এদিকে বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতির নেতারা জানান, মালিক সমিতির চাঁদার টাকাকে কেন্দ্র করে গত ১৫ জুন এক চালককে মারধরের অভিযোগ এনে বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ করে দেয় ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়ন। এরপর থেকে বাস চলাচল বন্ধ ছিল।

বাস চলাচল স্বাভাবিক করতে সোমবার (০৮ জুলাই) বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের উদ্যোগে বরিশাল সার্কিট হাউজে বরিশাল-ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাস চালাতে রাজি হয় উভয় জেলার বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা।

প্রসঙ্গত, অতিরিক্ত চাঁদা আদায় ও বাস চালককে মারধরের প্রতিবাদে ২৪ দিন ধরে বরিশাল-ঝালকাঠির ১১টি রুটে বাস চলাচল বন্ধ ছিল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net