, ,

শিরোনাম :
বরিশাল যুবদলের তিন ইউনিটে নতুন নেতৃত্ব বরিশাল বিশ্ববিদ্যালয়ের দাবিদাওয়া পূরণ অসম্ভব নয়: শিক্ষামন্ত্রী বরিশাল সড়ক বিভাগের তত্ত্বাবধায়নে বদলাচ্ছে সড়কের চিত্র বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা আটক শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা
বন্ধ হলো ২২ হাজার পর্ণ সাইট

বন্ধ হলো ২২ হাজার পর্ণ সাইট

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : সামাজিক বিশৃংখলা ও সাইবার অপরাধ রোধে ২২ হাজার পর্ণ সাইট বন্ধ করে দিয়েছে সরকার। মঙ্গলবার জাতীয় সংসদে বিএনপি দলীয় সদস্য হারুন অর রশিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সংসদে এ তথ্য জানান।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সামাজিক বিশৃংখলা ও সাইবার অপরাধ রোধে সরকার ২২ হাজার পর্ণ সাইট, কয়েক হাজার স্যায়ার ডোয়্যার সাইট বন্ধ, ফেসবুক ও ইউটিউবে নোংরা ও অশ্লীল উপাত্ত অপসারণ, টিক টক অ্যাপ বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, ফেসবুক ও ইউটিউব থেকে অশ্লীল কন্টেন্ট বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তার বিষয়টি সারাবিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর আওতায় তথ্যপ্রযুক্তি বিভাগে ইতোমধ্যে ডিজিটাল নিরাপত্তা সংস্থা স্থাপিত হয়েছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব সমস্যাগুলো আমরা মুখোমুখি হচ্ছি, এগুলো বাংলাদেশের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এটা আমাদের সমাজ সংস্কৃতি ও প্রচলিত সমাজ ব্যবস্থার স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিচালিত হয় না। এটি মূলত আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিচালিত হয়। তাদের বাংলাদেশে কোনো অফিসও নেই। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব কন্টেন্ট রয়েছে, এগুলোতে সরকার হস্তক্ষেপ করতে পারে কি না, বা অপসারণ করতে পারে কিনা, এ বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা বিধানের লক্ষ্যে সরকার টেলিকম বিভাগে সাইবার সিকিউরিটিজ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে। এরপর বর্তমান পরিস্থিতি আর বিরাজ করবে না।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net