, ,

শিরোনাম :
বিবাহ রেজিস্ট্রেশনের তথ্য এনআইডি ও পাসপোর্টের সঙ্গে যুক্ত করা হবে: আইনমন্ত্রী গৌরনদীতে বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষ, আহত ২০ পটুয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩ বাসভাড়া নিয়ে মাদারীপুরে সংঘর্ষে আহত ১০ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮ বানারীপাড়ায় মানবপাচার মামলায় আসামি গ্রেপ্তার একসময়ের মুখর স্টিমার ঘাটে এখন নিস্তব্ধতা গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ
প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে তুলে নেওয়ার হুমকি

প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে তুলে নেওয়ার হুমকি

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : ফেনীর দাগনভূঞায় প্রেমে ব্যর্থ হয়ে তাসলিমা আক্তার নামে এক স্কুলছাত্রীকে তুলে নেওয়ার হুমকি দিয়েছে বখাটে লিয়াকত উল্যাহ (৩২)।

এ ঘটনায় বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চন্দ্রদ্বীপ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাসলিমাকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রেম নিবেদন করে আসছিল কেরোনিয়া গ্রামের তোফায়েল মেম্বার বাড়ির জালাল আহাম্মদের ছেলে লিয়াকত। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তুলে নেওয়ার হুমকি দেয় সে। দুপুরে লিয়াকতকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর মা রহিমা আক্তার।

বাদী রহিমা আক্তার বলেন, আমার স্বামী খুব অসুস্থ। চার মেয়ে নিয়ে বসবাস করে আসছি। কোনো ছেলে না থাকায় বাড়ির পাশের বখাটে লিয়াকত প্রেম নিবেদন করে এবং প্রত্যাখ্যাত হলে বিয়ের প্রস্তাব পাঠায়। এখন আমার মেয়েকে তুলে নেওয়ার দিচ্ছে। ফলে পরিবার-পরিজন নিয়ে আতঙ্কে রয়েছি।

ভুক্তভোগী তাসলিমা বলেন, প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার পথে লিয়াকত প্রেম নিবেদন করে। নিষেধ করলে সে উল্টো আমার নামে নানা মিথ্যা অপপ্রচার করে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

দাগনভূঞা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছমির উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net