বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৩

শিরোনাম :

আজও বরিশাল নার্সিং কলেজে অবস্থান কর্মসূচি

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস (বিসিএস সেবা) চালুসহ চার দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

ক্লাস, পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন করে আজ শনিবার (১৩ জুলাই) সকাল ১০টায় বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের নার্সিং কলেজ চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

এর আগে নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস চালু, নার্সিং শিক্ষার্থীদের ছয় হাজার টাকার ইন্টার্ন ভাতা ২০ হাজার টাকায় ও দুই হাজার টাকার স্টাইপেন্ড পাঁচ হাজার টাকায় উন্নীতকরণ, সব নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস নার্স পদ সৃষ্টি ও পূরণ করা এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখার দাবিতে গত ৬ জুলাই থেকে দেশের সাতটি নার্সিং কলেজে একযোগে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

বিগত সাত দিন ধরেই নিজেদের ক্যাম্পাসে বিক্ষোভ, অবস্থান ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় শনিবারও তারা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রস্তাবিত চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত টানা আন্দোলন চালিয়ে যাবেন বলেই জানান তারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net