মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪০

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
গাজীপুরে নিখোঁজের ৩ দিন পর লাশ উদ্ধার

গাজীপুরে নিখোঁজের ৩ দিন পর লাশ উদ্ধার

dynamic-sidebar

গাজীপুরঃ


গাজীপুরে নিখোঁজের তিনদিন পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে । বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলার সিটি করপোরেশনের মাঝুখান এলাকার একটি পুকুর থেকে ওই লাশ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত তৌফিকুল ইসলাম তানভির (২৩) টঙ্গীর গোপালপুর এলাকার মো. তাজুল ইসলামের ছেলে।

নিহতের বাবা মো. তাজুল ইজলাম জানান, গত সোমবার রিয়াদ নামের এক যুবকের ফোন পেয়ে টঙ্গীর গোপালপুরের বাসা থেকে মাঝুখানের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় তানভির। পরে তিনি ও তানভিরের স্ত্রী যোগাযোগের চেষ্টা করে তানভিরের মোবাইল ফোনটি বন্ধ পান।

স্বজনদের বাসায় খোঁজ করেও তানভিরের সন্ধান মিলেনি।

বুধবার সন্ধ্যায় স্থানীয় এক নারীর বরাত দিয়ে তার ভাগিনা মোবাইল ফোনে জানায় মাঝুখান এলাকার ওই পুকুরে এক যুবকের লাশ ডুবে থাকতে দেখা গেছে। এ সূত্রধরে বৃহস্পতিবার পুলিশের সহায়তায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদল ওই পুকুরে তল্লাশি চালিয়ে সেখান থেকে তানভিরের লাশ উদ্ধার করে।

নিহতের বাবা তাজুল ইসলামের অভিযোগ, জমি বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তার ছেলেকে হত্যার পর ওই পুকুরে ফেলে দিয়েছে। ইতোপূর্বেও তার ছেলেকে একাধিকবার হত্যার হুমকি দেয়া হয়।

পরে তাকে টঙ্গীর সাতরং মিল গেইট এলাকার বাড়ি থেকে নিয়ে গোপালপুর এলাকার একটি বাসা ভাড়া করে দেয়া হয়। সেখানে তানভির তার দুই মাসের গর্ভবতী স্ত্রীকে নিয়ে বসবাস করতো।

জয়দেবপুর থানাধীন পূবাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. রফিকুল ইসলাম জানান, টঙ্গীতে নিহতের পরিবারের লোকজনদের সঙ্গে তার স্বজনদের জমির বিরোধ রয়েছে। এর জেরেই ওই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net