বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৫

শিরোনাম :

ববিতে সেইভের ওয়ার্কশপ ও কমিটি গঠন

dynamic-sidebar

শফিক মুন্সি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেইভের ‘Students Against Violence Everywhere (SAVE)’ দুইদিনব্যাপী ওয়ার্কশপ সম্পন্ন । ১৫-১৬ ই জুলাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আই এফ ই এস , ইউকে এইড এর সহযোগিতায় ”promoting peace, tolerance and diversity” এর উপর দুইদিনব্যাপী ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন । ওয়ার্কশপটি পরিচালনা করেন সেইভের মডারেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম।

 

ওয়ার্কশপ শেষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লেকচারার মো: সানবিন ইসলামকে মডারেটর করে সেইভ চ্যাপটার ‘SAVE Chapter” নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি ঘোষনা করা হয়।শিক্ষার্থী শাহরিয়ার আদনানকে কো প্রেসিডেন্ট ও আমিনা ইয়াসমিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।

 

দুইদিনব্যাপী ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সুস্মিতা রায় ,সহকারী অধ্যাপক মাসুম সিকদার , সহকারী অধ্যাপক মেহেদী হাসান,সহকারী অধ্যাপক সোহেল রানা ,সহকারী অধ্যাপক আল আমিন , লেকচারার মো: সানবিন ইসলাম ,লেকচারার ফারহানা আক্তার তানিয়া ও লেকচারার মনিরা আক্তার।

 

মঙ্গলবার ১৬ ই জুলাই ওয়ার্কশপের শেষ দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য ড. এ কে এম মাহবুব হাসান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেইভের মডারেটর আইনুল ইসলাম। এ সময় ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নতুন জ্ঞানের সঞ্চার হয়।এই ধরনের ওয়ার্কশপ আরও বেশি বেশি হওয়া প্রয়োজন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net