স্টাফ রিপোর্টার:বরিশালে বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৬ জন গুরুত্বর আহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৪ টার দিকে বরিশাল নগরের থানা কাউন্সিলের সামনের সিএন্ডবি রোডে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহত ৬ জনকে থানা পুলিশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল
কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করেছে। আহতরা হলেন অটোচালক জামাল, যাত্রী সঞ্জয় শীল, রনজিৎ, সজিব, মজিদ ও শাহজাহান। আহতদের মধ্যে চালক জামালের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ দাস রনবীর। এদিকে স্থানীয় সূত্রে জানাগেছে, নগরের রুপাতলী থেকে নতুল্লাবাদগামী এস.এ ট্রাভেলস নামের একটি বাসের সাথে দূর্ঘটনাকবলিত স্থানে বসে বিপরীতমুখি একটি যাত্রীবোঝাই ব্যটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমরে মুচরে গিয়ে এর চালকসহ সকল যাত্রীই আহত হয়। তবে বাসের এবং এর যাত্রীদের তেমন কোন ক্ষতি হয়নি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply