, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
বরিশাল দপদপিয়া সেতুতে মোটরসাইকেল আরোহীকে টেনে ফেলে দিল টোলকর্মী

বরিশাল দপদপিয়া সেতুতে মোটরসাইকেল আরোহীকে টেনে ফেলে দিল টোলকর্মী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর টোলে মোটরসাইকেল থামাতে দেরী হওয়ায় পেছন থেকে টেনে চলন্ত মোটরসাইকেল আরোহীকে ফেলে দিল টোলকর্মীরা। এতে দুই মোটর আরোহী আহত হয়েছেন।

আজ শনিবার বিকেল ৪টার দিকে রূপাতলি টোলঘরে এ ঘটনা ঘটে।

আহত শাহ আলম (৪৫) টিএন্ডটি-রাজস্ব এবং ফারুক (৩৬) বরিশাল সিটি কর্পোরেশনে চাকুরী করেন।

টোলকর্মীদের টানা হেচড়ায় পড়ে যাওয়ায় তারা প্রতিবাদ করলে উল্টো একদল সন্ত্রাসী তাদেরকে মারধর করতে ঔদ্ধত হয় বলে অভিযোগ করেন তারা।

তারা বলেন, আমরা বরিশাল থেকে ওপাড়ে যাচ্ছিলাম। টোলের জন্য হোন্ডা থামাতে গতির কারনে একটু সামনে চলে যায়। এতে টোলের কর্মীরা গিয়ে টেনে হিচড়ে মটরসাইকেল চালক ও আরোহীসহ মোটরসাইকেল ফেলে দেয়। এতে শাহ আলমের বাম পা চোট পায়। এবং রক্তক্ষরন হয়। সাথে থাকা ফারুকও আহত হন।

এদিকে টোলকর্মীরা উল্টো অভিযোগ করে বলেন, তারা টোল না দিয়ে যাওয়ার চেস্টা করেছে। তাই থামাতে গিয়ে একটু ব্যাথা পেয়েছে।

এ বিষয়ে ব্রিজ টোলের ইজারাদার মাহফুজ খান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে সিসি ক্যামেরা দেখে দোষীদের বিরূদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net