শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪০

শিরোনাম :
বরিশালে ইয়াবা সেবনের সময় ইউপি সদস্যের ভাইসহ গ্রেফতার ২, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

বরিশালে ইয়াবা সেবনের সময় ইউপি সদস্যের ভাইসহ গ্রেফতার ২, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের উজিরপুর পৌর এলাকা থেকে ধারালো অস্ত্র-ইয়াবাসহ সোহাগ হাওলাদার (৩২) ও জাহাঙ্গীর হাওলাদার (৩৫) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে পৌর এলাকার ৭নম্বর ওয়ার্ডের উজিরপুর খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে উজিরপুর থানা পুলিশের একটি দল তাদের যুবককে গ্রেফতার করে।

গ্রেফতার সোহাগ উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন হাওলাদারের সহোদর এবং জাহাঙ্গীর একই ইউপির দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনির হাওলাদারের সহোদর।

পুলিশ জানিয়েছে- মাদক বিক্রি ও সেবনের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এ কে মানিকের নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার ৭নম্বর ওয়ার্ডে উজিরপুর খেয়াঘাট সংলগ্ন সোহাগের বসতঘরে অভিযান চালায়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় সোহাগ ও তার সহযোগী জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা ও বসতঘর থেকে ধারালো একটি বগি দা এবং একটি ছুরি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হরিদাস নাগ জানিয়েছেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তাদেরকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net