সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৮

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
বরগুনার আলোচিত ঘটনার আদলেই নির্মিত হচ্ছে সজল-শখের অভিনয়ে নাটক ‘দোটনায়’

বরগুনার আলোচিত ঘটনার আদলেই নির্মিত হচ্ছে সজল-শখের অভিনয়ে নাটক ‘দোটনায়’

dynamic-sidebar

বিনোদন ডেস্ক : অনেক আগে থেকেই আব্দুন নূর সজলের সঙ্গে একাধিকবার জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে দেখা গেছে আনিকা কবির শখকে। এ জুটির ভক্তদের জন্য সুখবর হলো, আসন্ন কোরবানি ঈদের জন্য তারা একটি নতুন নাটকে অভিনয় করতে যাচ্ছেন। আকাশ নিবিরের পরিচালনায় নাটকের নাম ‘দোটানায়’।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বর্তমান সময়ের আলোচিত বরগুনার আলোচিত ঘটনার আদলেই নির্মিত হতে যাচ্ছে ‘দোটনায়’। বাস্তবে যা কিছু ঘটে যায় তা আসলে পুরোটা নাটকে দেখানো সম্ভব না হলেও দর্শকরা এই নাটকের মাধ্যমে কিছু নির্মম সত্য কাহিনি দেখতে পারবেন। আগামী ২৭ জুলাই নাটকটির শুটিং শুরু হবে। এর প্রধান চরিত্রে দেখা যাবে এ সময়ের জনপ্রিয় অভিনেতা সজল ও মডেল অভিনেত্রী আনিকা কবির শখকে।

‘দোটানায়’ নাটকটি সম্পর্কে সজল বলেন, ‘অসাধারণ একটি গল্পে নাটকটি নির্মিত হচ্ছে। তবে নাটকে যোগ করা হয়েছে ফেসবুকেরও কিছু বাস্তবচিত্র। আশা করি, দর্শকের মনে দাগ কাটবে। শখের সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। আশা করছি, এই নাটকটিও দর্শকের ভালো লাগার মতো একটি কাজ হবে।’ আনিকা কবির শখ বলেন, ‘পরিচালককের সাথে আমার এসএমএসে নাটকটি নিয়ে কথা হয়েছে। গল্প যেটা শুনলাম ভালোই লেগেছে। এই নাটকে আমার সহকর্মী হিসেবে থাকবেন সজল ভাই। আশা করি, নাটকটির নির্মাণও ভালো হবে।’

নাটকের নির্মাতা আকাশ নিবির বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের দেশে টিভি নাটক বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম। ঘটনার আড়ালে অনেক সত্যই ধামাচাপা পড়ে যায়। তখন দর্শক আমাদের মতো অনেক পরিচালকদের দিকে তাকিয়ে থাকে কিছু সত্য ঘটনা অবলম্বনে নাটক দেখার জন্য। দর্শকের এই ধরনের চাহিদার কথা মাথায় রেখে নাটকটি র্নিমাণে আগ্রহী হয়েছি। তবে এই নাটকে একটি সারপ্রাইজিং চরিত্রে দেখা যাবে অভিনেতা ডিএ তায়েবকে।’

মাহতাব হোসেনের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন শামীমুল ইসলাম শামীম। এন আর মিডিয়ার নিবেদনে নাটকটি প্রযোজনা করছেন চৌধুরী এন্টারটেইনমেন্ট। কোরবানি ঈদ উপলক্ষে ‘দোটানায়’ নাটকটি প্রচারিত হবে একুশে টিভিতে। নাটকটিতে একটি রোমান্টিক গানও রয়েছে। নিজের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন কলকাতার রাকিব চৌধুরী।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net