, ,

শিরোনাম :
মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯ দুর্গাপূজা ও বিচ কার্নিভাল ঘিরে কুয়াকাটায় পর্যটকের ভিড় ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে উপহাস করলেন ট্রাম্প সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর… গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার বাউফলে শিক্ষার্থীর রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান
৩ জুনের পর ছাত্রদলের কোনো কমিটি বৈধ নয় : রিজভী

৩ জুনের পর ছাত্রদলের কোনো কমিটি বৈধ নয় : রিজভী

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ গত ৩ জুন বিলুপ্ত ঘোষণার পর করা কোনো কমিটি বৈধ হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২১ জুলাই) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।

রিজভী জানান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ বিলুপ্ত ঘোষণার পর থেকে ছাত্রদলের বিভিন্ন মহানগর, জেলা, থানা কমিটি ও থানা মর্যাদার ইউনিটসমূহের কমিটি গঠন করা হচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সবাইকে অবগতির জন্য জানানো হচ্ছে যে, গত ৩ জুন ২০১৯ তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বিলুপ্ত ঘোষণার পর থেকে ছাত্রদলের মহানগর, জেলা, থানা কমিটি ও থানা মর্যাদার কোনো কমিটি গঠন করে থাকলে তা কার্যকর বলে গণ্য হবে না।

উল্লেখ্য, গত ৩ জুন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণার পর এখন পর্যন্ত নতুন কমিটি গঠন করতে পারেনি সংগঠনটি। সেই থেকে ছাত্রদলে চলছে অচলাবস্থা।

জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদুল আজহার আগেই ছাত্রদলের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সে লক্ষ্যে কাজ করছে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। এরমধ্যে রুহুল কবির রিজভী এমন ঘোষণা দিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net