বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৪

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

dynamic-sidebar

শফিক মুন্সি : বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজায়নের উদ্দেশ্যে এবং বৈশ্বিক উষ্ণতার প্রভাব থেকে বাঁচতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার উক্ত কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য জনাব ড. এ কে এম মাহবুব হাসান। শিক্ষক – শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে বেলা এগারোটায় অনুষ্ঠানটি শুরু করা হয়।কর্মসূচির আওতায় এবার বিভিন্ন জাতের একশত ফলজ বৃক্ষ রোপন করা হবে।

এ ব্যাপারে উপাচার্য মহোদয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এর আগে দুটি ধাপে আমরা অন্যান্য জাতের গাছ লাগিয়েছি। এবার ফলজ বৃক্ষ রোপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন ও সবুজায়নের লক্ষে বৃক্ষরোপন প্রক্রিয়া আমি চলমান রাখবো। ” তিনি এসময় বিশ্ববিদ্যালয়ের সকলকে বৈশ্বিক উষ্ণতা থেকে সারাবিশ্বকে রক্ষার্থে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষ রোপনের অনুরোধ জানান।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার, সাবেক শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, বর্তমান শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস মাহমুদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক – শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা – কর্মচারীরা উপস্থিত ছিল। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন বৃক্ষরোপন কর্মসূচি সম্পর্কে বলেন, ” শিক্ষক – শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলে বৃক্ষ রোপনের যে ধারাবাহিক কার্যক্রম চলছে এতে আমাদের ক্যাম্পাস অতি শীঘ্রই সবুজ ক্যাম্পাস হিসেবে আত্নপ্রকাশ করবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net