, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
বরিশালে আজ রাত ১২টা থেকে নৌ-শ্রমিকদের ধর্মঘটের ডাক

বরিশালে আজ রাত ১২টা থেকে নৌ-শ্রমিকদের ধর্মঘটের ডাক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক, বিডি ক্রাইম ॥ বেতন-ভাতা বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এমনকি ২৩ জুলাই’র মধ্যে দাবি না মানা হলে ওই দিন রাত ১২টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন তারা।

তারই ধারাবাহিকতায় আজ রাত ১২টা থেকে বরিশাল সহ সারাদেশে নৌ-শ্রমিকদের ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

নৌ-যান শ্রমিকদের অন্যান্য দাবিগুলো হলো- বিভিন্ন নৌ-বন্দরে নৌ শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার বিচার, মেরিন আইনের যথাযথ বাস্তবায়ন, নৌ প্রয়োজনীয় মার্কা, বয়া ও বাতি প্রদান করা এবং দুর্ঘটনায় মৃত নৌ শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ করা।

সংগঠনের বরিশালের সভাপতি শেখ আবুল হাসেম মাষ্টার বিডি ক্রাইমকে বলেন, আমাদের বেধে দেয়া সময়ের মধ্যে শ্রমিকদের ন্যায্য দাবি না মানায় পুনরায় অনির্দিষ্টকারের জন্য ধর্মঘট পালন করার ডাক দেয়া হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি বা কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই দায়ী হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net