নিজস্ব প্রতিবেদক : বরিশাল গণপূর্ত বিভাগ (বাপিডিপ্রকৌস) বরিশাল জেলা শাখার উদ্যোগে বরিশাল গণপূর্ত বিভাগ ভাটারখাল চত্বর কার্যালয়ে বুধবার এক সভার মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। মোঃ মনিরুল ইসলামকে সভাপতি এবং মোঃ মিজানুর রহমানকে সম্পাদক করে ১১ বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
উক্ত সভার শুরুতে সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন সমিতির বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। আলোচনার একপর্যায়ে বরিশাল জেলা কমিটির পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করে, তারই ধারাবাহীকতায় উপস্থিত সকল সদস্য প্রকৌশলীর সর্বসম্মতিক্রমে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
বরিশাল জেলার নতুন কমিটিতে যারা রয়েছেন,
মনিরুল ইসলাম সভাপতি, কামাল হোসেন, সহ-সভাপতি, মিজানুর রহমান সাধারন সম্পাদক, আতিকুর রহমান খাঁ যুগ্ন সাধারন সম্পাদক, ফিরোজ আলম অর্থ -সম্পাদক , ওবায়দুল হক সাংগঠনিক সম্পাদক,মামুন রাড়ি দপ্তর সম্পাদক ,এইচ এম ইউসুফ প্রচার সম্পাদক,মুজাম্মেল হক খান সাংস্কৃত ও সমাজকল্যান সম্পাদক , বিধান মজুমদার কাউন্সিলর ,শাহাবুদ্দিন হাওলাদার নির্বাহী সদস্য , এস এম মাহাবুব হোসেন নির্বাহী সদস্য ।
পরবর্তীতে সভার সম্মানিত সভাপতি প্রকৌশলীদের ধন্যবাদ জ্ঞাপনপূর্বক সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply