, ,

শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি
ঝালকাঠিতে ‘ছেলেধরা’ গুজব ছড়ানো সেই যুবলীগ নেতা কারাগারে

ঝালকাঠিতে ‘ছেলেধরা’ গুজব ছড়ানো সেই যুবলীগ নেতা কারাগারে

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি :: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদ্মা সেতু নিয়ে ‘ছেলেধরা’ গুজব ছড়ানোর অভিযোগে রিয়াজুল মোর্শেদ তালুকদার (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় ঝালকাঠি শহরের গাবখান সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতার রিয়াজুল মোর্শেদ শহরের কালিবাড়ি ধোপারচর এলাকার হাবিবুর রহমান তালুকদারের ছেলে এবং জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

পুলিশ জানায়, রিয়াজুল মোর্শেদ নিজের ফেসবুক আইডি থেকে পদ্মা সেতুতে ‘মানুষের মাথা লাগার’ গুজব ছড়িয়ে দেন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নজরে আসলে বুধবার সন্ধ্যায় ঝালকাঠি শহরের গাবখান সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ফেসবুক আইডি থেকে পদ্মা সেতুতে ‘মানুষের মাথা লাগার’ গুজব ছড়িয়ে দেন রিয়াজুল মোর্শেদ। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাকে গ্রেফতার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন এসআই আনোয়ার হোসেন। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net