শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৭

শিরোনাম :
বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল

বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ উপজেলা পরিষদ নির্বাচনে নিজের কথা না ভেবে দলীয় সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন হতে সড়ে দাড়িয়েছিলেন রিফাত জাহান তাপসি। দলীয় সকল কর্মকান্ডে অগ্রনী ভূমিকা পালন করে আজ পরাজয় বরণ করতে হয়েছে তাপসিকে। স্থানীয় নেতা কর্মীরা জানান উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতিশ্রুতিতে উপজেলা পরিষদ নির্বাচন হতে সড়ে দাঁড়ায় তাপসি। নেতাদের প্রতিশ্রুতি অনুযায়ী জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের উপ নির্বাচনে অংশ গ্রহণ করে রিফাত জাহান তাফসি। নির্বাচনী কার্যক্রমে বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আ’লীগ সভাপতি কাজী এমদাদুল হক দুলাল, ভাইস চেয়ারম্যান ইকবাল আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব সহ অনেক নেতৃবৃন্দ তাফসীর বিরুদ্ধে অবস্থান নেন।

এ ব্যপারে প্রার্থী তাপসি সিনিয়র নেতৃবৃন্দের সাথে বার বার যোগাযোগ করলেও দলীয় ফল ঘরে তুলতে পারেনি। নির্বাচনী ফল ঘোষণার সাথে সাথেই বিক্ষুব্ধ হয়ে উঠে খোদ দলীয় নেতাকর্মীরা। তাপসির পরাজয়কে উপজেলা পরিষদের চেয়ারম্যান দুলালের ষড়যন্ত্র হিসেবে বলেন। মহুর্তের মধ্যেই বিক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা ষড়যন্ত্রকারী দুলালের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করে তারা।

উল্লেখ্য জেলা পরিষদের উপ নির্বাচনে ৭নং ওয়ার্ডের সদস্য পদে আজ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৪জন প্রার্থী অংশ গ্রহন করেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net