মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৪

শিরোনাম :
বিদ্যুৎ গেলেই পানি বন্ধ, তীব্র সংকটে পটুয়াখালী পৌরবাসী কাবাঘর সাক্ষী রেখে রাজনীতি ছাড়লেন বিএনপি নেতা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি পটুয়াখালীতে গরু কেনার সময় জাল নোট সরবরাহ, যুবককে ১০ বছরের সাজা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অনশন বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শেখ হাসিনাকে ফেরাতে শিক্ষকদের গোপন তৎপরতা, ব্যবস্থা নিচ্ছে পবিপ্রবি প্রশাসন ‘আইফোনের’ জন্য বিক্রি, উদ্ধার হওয়া শিশুর ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্যোগ দক্ষিণাঞ্চলে ১০ ঘণ্টার বেশি লোডশেডিং, বিপাকে জেলেরা আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ
আওয়ামী লীগের আয় বেড়েছে চার কোটি টাকা

আওয়ামী লীগের আয় বেড়েছে চার কোটি টাকা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : দশ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের গত এক বছরে প্রায় চার কোটি টাকা আয় বেড়েছে। ২০১৮ সালে দলটির আয় হয়েছে ২৪ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৭০৭ টাকা। এর আগের বছর এই পরিমাণটি ছিল ২০ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ৪৩৬ টাকা।

ক্ষমতাসীন দলের এবার ব্যয় হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ৫৫৭ টাকা। দলের তহবিলে বর্তমানে আছে ৩৭ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৫৮৭ টাকা।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে দলের আয় ও ব্যয়ের হিসাব জমা দেয়।

পরে ইসির মিডিয়া সেন্টারে এইচ টি ইমাম সাংবাদিকদের কাছে আয়-ব্যয়ের তথ্য তুলে ধরেন।

ইসির তথ্য অনুযায়ী, ২০১৩ সাল থেকে প্রত্যেক বছরই আওয়ামী লীগ লাভের মুখ দেখছে। ২০১৭ সালে আওয়ামী লীগ আয় ছিল ২০ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ৪৩৬ টাকা। বিপরীতে একই বছরে দলটির ব্যয় হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৩১৯ টাকা। বছর শেষে তাদের ছয় কোটি ৬১ লাখ ৪৮ হাজার ১১৭ টাকা উদ্বৃত্ত ছিল।

২০১৬ সালে দলটির আয় হয়েছিল চার কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা। বিপরীতে ব্যয় করেছিল তিন কোটি এক লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা। উদ্বৃত্ত ছিল এক কোটি ৮২ লাখ ৪৯ হাজার ২৯৯ টাকা।

এর আগে ২০১৫ সালে আওয়ামী লীগ আয় করে সাত কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা। ব্যয় করে তিন কোটি ৭২ লাখ ৮১ হাজার ৪৬৯ টাকা। ওই বছরও দলটির প্রায় সাড়ে তিন কোটি টাকা উদ্বৃত্ত দেখিয়েছিল।

২০১৪ সালে দলটি আয় দেখিয়েছে নয় কোটি পাঁচ লাখ ৪৫ হাজার ৬৪৩ টাকা। আর ব্যয় দেখিয়েছে তিন কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮২১ টাকা। এ বছর প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা উদ্বৃত্ত ছিল আওয়ামী লীগের।

২০১৩ সালে আওয়ামী লীগ আয় দেখিয়েছিল ১২ কোটি ৪০ লাখ টাকা। আর ব্যয় দেখিয়েছিল ছয় কোটি ৭০ লাখ টাকা। এ বছর প্রায় ছয় কোটি টাকা দলটির উদ্বৃত্ত ছিল।

২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে প্রতিবছর আর্থিক লেনদেনের হিসাব দেয়ার বাধ্যবাধকতা রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর। কোনো দল পর পর তিন বছর আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে ইসি চাইলে তার নিবন্ধন বাতিল করতে পারে। মঙ্গলবার বিএনপি ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net