মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৯

শিরোনাম :
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি পটুয়াখালীতে গরু কেনার সময় জাল নোট সরবরাহ, যুবককে ১০ বছরের সাজা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অনশন বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শেখ হাসিনাকে ফেরাতে শিক্ষকদের গোপন তৎপরতা, ব্যবস্থা নিচ্ছে পবিপ্রবি প্রশাসন ‘আইফোনের’ জন্য বিক্রি, উদ্ধার হওয়া শিশুর ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্যোগ দক্ষিণাঞ্চলে ১০ ঘণ্টার বেশি লোডশেডিং, বিপাকে জেলেরা আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ শেবাচিমের পরিচালনা কমিটিতে সাংবাদিক নেতা আমিনুল ইসলাম খসরু ঝালকাঠিতে মুরগিবাহী পিকআপ গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত, আহত ৩
বরিশাল সিটি’র সাড়ে পাঁচশ’ কোটি টাকার বাজেট ঘোষণা

বরিশাল সিটি’র সাড়ে পাঁচশ’ কোটি টাকার বাজেট ঘোষণা

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৫৪৮ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে নগর ভবন সংলগ্ন ফজলুল হক এভিনিউ সড়কে জনসম্মুখে এই বাজেট ঘোষণা করা হয়। এবারই প্রথম বরিশালে উম্মুক্ত বাজেট ঘোষণা করা হলো। একইসঙ্গে ২০১৮-১৯ অর্থবছরের ১২৫ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৪৪৫ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করা হয়।

বাজেটে নগরীর ৪৩টি খাল পুনঃখনন, আধুনিক মার্কেট নির্মাণ, আধুনিক কমিউনিটি সিটি নির্মাণসহ ১৯টি মধ্য মেয়াদী কর্মপরিকল্পনা এবং সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধি, জলাশয় ভরাট বন্ধ করা ও ড্রেনেজ ব্যবস্থাপনাসহ ১০টি দীর্ঘমেয়াদি পরিকল্পনা উল্লেখ করা হয়।

মেয়র সাদেক আবদুল্লাহর পক্ষে ১নং প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু বাজেট পাঠ করেন। এ সময় নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য নগরবাসী, সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net