বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৭

শিরোনাম :
গরু চোরেরা জেল হাজতে, জনমনে স্বস্তি’র নিঃশ্বাস

গরু চোরেরা জেল হাজতে, জনমনে স্বস্তি’র নিঃশ্বাস

dynamic-sidebar

স্বপন কুমার ঢালী, বেতাগী ॥ বরগুনার বেতাগী বুড়ামজুমদার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাউনিয়া গ্রামের বাসিন্দা আইয়ুব আলী মৃধা’র গোয়ালঘর থেকে ৩ টি গরু চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা গরু চোর সনাক্ত করতে পারলেও উভয় পক্ষের মধ্যে মামলা পাল্টা মামলা চলছে। চোর জেল হাজতে যাওয়া জনসাধারণের স্বস্তি।

একাধিক মামলার তথ্যানুসন্ধানে জানা যায়, গত ২৯ মে ২০১৯ খ্রিঃ তারিখ রাতে আইয়ুব আলী মৃধা’র ৩টি গরু চুরি করে নেয়। মামলার বিবরণ থেকে জানা যায় চুরি হয়ে যাওয়া গাভী গরুগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা।

কাউনিয়া গ্রামের মঞ্জু কবিরাজ (৩২), পিতা ছালাম কবিরাজ, কালু (২৮), পিতা আব্দুস ছত্তার শেখ, পনু (৩৫), পিতা ফকর উদ্দিন কবিরাজ, সরোয়ার (৫০), পিতা ওয়াজেদ শেখ ও দুলাল শেখ পিতা আদম আলী শেখ। এ নিয়ে বেতাগী থানায় উভয় পক্ষে মামলা পাল্টা মামলা করা হয়। এ ঘটনা নিয়ে গত ২০/০৬/২০১৯ খ্রিঃ তারিখ বরগুনা-২ আসনের সংসদ সদস্য উপজেলা আইন শৃংখলার মাসিক সমন্বয় সভায় আলোচনা করা হয়।

ওই সভায় উপস্থিত সদস্যরা চোর সনাক্ত করে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থার জোড়ালো দাবী করা হয়। এদিকে গরু চুরির অভিযুক্তরাও নিজেদের আড়াল করার জন্য বেতাগী থানায় ২টি মামলা দায়ের করেন। সংশিষ্ট এলাকার বাসিন্দারা ওই চোরদের বিচারের দাবীতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়, বরিশাল পুলিশ রেঞ্জ, বরগুনা জেলা পুলিশ সুপার, জেলা প্রকাশকের গত ১৯/০৭/২০১৯ খ্রি. অভিযোগ দায়ের করেন।

গাভী গরুগুলোর মালিক আইয়ুব আলী মৃধা’র দায়েরকৃত মামলার সমনের পরিপ্রেক্ষিতে গত ২১ জুলাই বরগুনা ম্যাজিষ্ট্রেস্ট আদালতে হাজিরা দিতে চোরের অভিযুক্ত মঞ্জু, পনু, সরোয়ার,কালু ও দুলালকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। বেতাগী রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বলেন,‘ ওরা এলাকায় বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে, ওই সময় বেতাগী উপজেলায় আরো ৩টি গরু চুরির ঘটনা ঘটে এবং মঞ্জু, পনু, সরোয়ার,কালু ও দুলাল জেল হাজতে যাওয়ায় এখন আর চুরির ঘটনা নেই।

সংশ্লিষ্ট একালার ইউপি সদস্য ফোরকান মিয়া বলেন,‘ এদের বিরুদ্ধে অপরাধে থানায় একাধিক মামলা আছে, এরা এলাকায় মাদকসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে।’ বুড়ামজুমদার ইউপি চেয়ারম্যান আব্দুর রব শুক্কুর মীর বলেন,‘ আমি এবিষয়গুলো নিয়ে কয়েকবার শালিশ মীমাংশায় বসেছি,এলাকায় ভালোভাবে চলতে বলছি এবং অপকর্ম থেকে বিরত থাকার জন্য বারবার নিষেধ করেছি।’ বেতাগী থানা পুলিশ জানায়,‘ আইন তাঁর নিজস্ব গতিতে চলবে,এ বিষয়গুলো নিয়ে তদন্ত মোতাবেক দোষী প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net