, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
বরিশালে কোরবানীর গরু বোঝাই ট্রাক উল্টে পাঁচটি গরুর মৃত্যু

বরিশালে কোরবানীর গরু বোঝাই ট্রাক উল্টে পাঁচটি গরুর মৃত্যু

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মদিনা স্ট্যান্ডের কাছে শুক্রবার সকালে কোরবানীর গরু বোঝাই ট্রাক উল্টে পাঁচটি গরু মারা গেছে। দূর্ঘটনায় ট্রাকে থাকা দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

বরিশালের চরমোনাই গ্রামের গরু ব্যবসায়ী সৈয়দ মোস্তফা জানান, বৃহস্পতিবার চুয়াডাঙ্গার শিয়ালমারা গো-হাট থেকে ২২ লাখ টাকা দিয়ে ১৮টি ষাড় গরু ক্রয় করে (যশোর-ট-০২০১০৪) ট্রাক যোগে তারা বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে শুক্রবার ভোর ছয়টার দিকে গৌরনদীর মদিনা স্ট্যান্ডের কাছে গরু বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাঁদে পরে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই পাঁচটি গরু মারা যায়। এ ছাড়া দুইটি গরু গুরুত্বর আহত হলে তাৎক্ষনিক স্থানীয়রা জবাই করে। সাতটি গরুর মূল্য প্রায় আট লাখ টাকা। তিনি আরও জানান, দূর্ঘটনায় ট্রাকের মধ্যে থাকা গরু ব্যবসায়ী মতিন বেপারী ও সরোয়ার হোসেন আহত হয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net