, ,

শিরোনাম :
কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা
বরিশালে বিভিন্ন কলেজ মশক নিধন ও পরিস্কার – পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচীর উদ্বোধন

বরিশালে বিভিন্ন কলেজ মশক নিধন ও পরিস্কার – পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচীর উদ্বোধন

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। পরিবেশ রাথি পরিস্কার, বন্ধ রাখি মশার বিস্তার ও ডেঙ্গু মুক্ত দেশ চাই. পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই এই প্রতি পাদ্য নিয়ে বরিশাল সদর উপজেলা ও জেলার ১০ উপজেলা সহ নগরীর বিভিন্ন কলেজ- মাদ্রাসায় ওশিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

আজ শনিবার (৩ই আগস্ট) সকাল ১১ টায় নগরীর আমতলা মোড়স্থ সরকারী শিশু পরিবার (বালিকা উত্তর) ও সরকারী শিশু পরিবার (দক্ষিণ) ক্যাম্পাসে মশক নিধন ও ঔষদ ছিটিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এসময় জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান গণমাধ্যমকে বলেন, পরিস্কার- পরিচ্ছন্নতা রাখা সহ মশক নিধন ও ডেঙ্গু থেকে রক্ষা পেতে আমরা সরকারীভাবে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছি।

তার পরেও কেহ যদি পরিস্কার- পরিচ্ছন্নতার দিকে দৃষ্টি না রাখে তাহলে তদন্ত করে প্রমানিত হয় সেসব পরিবারের বাসা-বাড়ির মালিকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সমাজসেবা উপ-পরিচালক আল- মামুন জেলা প্রশাসকের সমাজসেবা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ,বরিশাল জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন ও সমাজসেবক জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী।

অপরদিকে জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ ও অমৃত লাল দে মহা বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা করেন।

এছাড়া সরকারী মহিলা কলেজে পরিক্ষা থাকায় নিজ উদ্যেগে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা পরিস্কার- পরিচ্ছন্নতার অংশ হিসাবে ক্যাম্পাসে ঝাড়– দেয়া সহ ব্লিচিং পাউডার ছিটানো হয়।

এছাড়া জেলা প্রশাসনের আহবানে বরিশালের সকল সরকারী- বেসরকারী- সায়ত্বশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের সাথে একাত্ব প্রকাশ করে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করেছে।

এদিকে জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হেসেন বলেন বরিশাল জেলার ১০ উপজেলায় মাধ্যমিক ও মাদ্রাসা সহ তাদের অধিনস্থ প্রায় ৮ শত ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে একর্মসচী চালু করা হয়েছে যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলমান থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net