, ,

শিরোনাম :
বরিশালে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগ

বরিশালে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগ

dynamic-sidebar

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বানারীপাড়ায় বিশারকান্দিতে সাবেক ইউপি সদস্য হান্নান হাওলাদারের বিরুদ্ধে এক বিধবা নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে গত সোমবার দুপুরে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি হান্নান হাওলাদারের চায়ের দোকান সংলগ্ন জমি থেকে শাক তুলে বাড়িতে ফেরার পথে একই এলাকার মৃত বারেক মিয়ার স্ত্রী খালেদা বেগম (৫০)কে সে ঝাপটে ধরে দোকানের পিছনের একটি কক্ষে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়।

এসময় খালেদা ডাকচিৎকার দিয়ে হান্নানকে ধাক্কা মেরে নিজেকে রক্ষা করে হান্নানের বাড়িতে ছুঁটে গিয়ে তার স্ত্রীর কাছে বিষয়টি জানিয়ে এর বিচার দাবী করেন। পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয়। অভিযোগের সত্যতা নিশ্চিতে শনিবার দুপুরে ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সুচতুর হান্নান হাওলাদার দোকান তালাবদ্ধ করে সটকে পড়ে। এসময় তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও সে রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

তবে তার স্ত্রী সন্তানরা এ অভিযোগ অস্বীকার করে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবী করেন। হান্নানের স্ত্রী অবশ্য ওই দিন খালেদা বেগম তার বাড়িতে গিয়ে স্বামীর বিরুদ্ধে ধর্ষন চেষ্টার যে অভিযোগ করেছিলো তার সত্যতা স্বীকার করেছেন।

এদিকে এঘটনার বিচার দাবী করে হতদরিদ্র বিধবা খালেদা বেগম অভিযোগ করেন ওই দিন শুধু ধর্ষন চেষ্টাই নয় এর আগেও একাধিকবার লম্পট হান্নান তার ঘরে গিয়ে ও পথেঘাটে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net