, ,

শিরোনাম :
বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান
কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করবে বিসিসি

কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করবে বিসিসি

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ::: ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকা থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে।

সোমবার (৫ জুলাই) দুপুরে বরিশাল নগরের চাঁদমারী এলাকায় অফিসার্স মেসের সভাকক্ষে ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা রেজাউল করিম রেজা এ কথা জানান।

তিনি জানান, আমাদের এক হাজার পরিচ্ছন্নতা কর্মী রয়েছে। ময়লা-আবর্জনা বহনের জন্য রয়েছে ২২টি ট্রাকসহ আধুনিক বেশকিছু যানবাহন রয়েছে। ঈদুল আজহায় এলাকা ভিত্তিক ময়লা পরিবহনের জন্য ভ্যান ব্যবহার করে পরিচ্ছন্নতা কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবে।

এদিকে বিসিসি সূত্রে জানা গেছে, গতবছরের মতো এবারেও প্রতিটি ওয়ার্ডে পশু কোরবানির জন্য স্থান নির্ধারণ করে দেবে নগর ভবন কর্তৃপক্ষ। যেখানে এলাকা ভিত্তিকভাবে সবাই মিলে পশু কোরবানি দেবে এবং পশুর বর্জ্য সেখানে নির্ধারিত স্থানে বস্তা ভরে রাখবে। পরে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সেখান থেকে বর্জ্য অপসারণ করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবেন। তবে এর বাহিরে যদি কেউ নিজ বাড়িতে পশু কোরবানি দেয়, তাদের নিজ ব্যবস্থাপনায় পশুর কোরবানির বর্জ্য সেখান থেকে অপসারণ করতে হবে নয়তো নির্ধারিত স্থানে নিয়ে রাখতে হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net