, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের উদ্বোধন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের মামলা দায়েরের জটিলতা ও জরিমানা পরিশোধে ভোগান্তি কমাতে চালু হচ্ছে ‘ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম’।

সোমবার (৫ আগষ্ট) দুপুর ৩ টার দিকে অফিসার্স মেস প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই ই-ট্রাফিক সিস্টেমের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. খাইরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

উদ্বোধন শেষে অফিসার্স মেস প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বান্দরোড হয়ে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আনুষ্ঠানিকভাবে পজ মেশিনের সাহায্যে মামলা দায়ের এবং তাৎক্ষণিক ইউক্যাশ এজেন্টের সহায়তায় জরিমানার টাকা পরিশোধের মাধ্যমে ‘ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম’এর যাত্রা শুরু করা হয়।

এরআগে অফিসার্স মেসের সভাকক্ষে বরিশাল মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে সহযোগী প্রতিষ্ঠানগুলোর চুক্তি সই হয়।

এসময় ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. খাইরুল আলম বলেন, ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম’ নামক প্রযুক্তি নির্ভর কার্যক্রমের মধ্যদিয়ে আমাদের ট্রাফিক বিভাগ পুরোপুরি ডিজিটাল যুগে প্রবেশ করলো।

তিনি অরো বলেন, বর্তমানে ম্যানুয়াল ও সনাতন পদ্ধতিতে ট্রাফিক পুলিশকে মামলা দায়ের ও জরিমানা আদায় করতে হয়। এতে চালকসহ সাধারণ মানুষের মনে নানান প্রশ্ন দেখা দেয়। কিন্তু ডিজিটাল এ প্রযুক্তি মাধ্যমে মামলার কপি নিয়ে যানবাহন চালক বা মালিককে ট্রাফিক অফিসে কিংবা ব্যাংকে গিয়ে আগের মতো লাইনে দাঁড়াতে হবে না। আর আমরাও কেউ কোনো ধরণের কারচুপি করতে পারবো না।

তিনি বলেন, মামলা দায়েরের সঙ্গে সঙ্গে মেশিন থেকেই জরিমানার স্লিপ বের হয়ে আসবে। যা নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে পারবেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net