, ,

শিরোনাম :

বরিশালে চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বরিশাল থেকে চোরাই মালসহ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রবিবার সারাদিন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাহাবুদ্দিন খান এসব কথা জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো, নগরীর নিউ ভাটিখানা এলাকার বাসিন্দা ও চোর চক্রের অন্যতম সদস্য আনোয়ার হোসেন, একই এলাকার বাসিন্দা রিয়াদ, আমানতগঞ্জ এলাকার জিতু আহম্মেদ, পলাশপুর এলাকার তহিদুল ইসলাম, আজগর আলী সড়কের কবির গাজী, ভাটিখানা এলাকার রনি, কাটপট্টি এলাকার বাসিন্দা ও স্বর্ণ ব্যবসায়ী শ্যামল দে এবং বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার আলিফ।

নগরীর চাঁদমারি অফিসার্স মেসের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, ‘হঠাৎ করেই বরিশাল নগরীতে দিনের বেলায় চুরির ঘটনা বেড়ে যায়। এর সূত্র ধরে মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগ ও মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে নামে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আকরামুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল চোর চক্রের মূল হোতাসহ ৮ জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে অনেক মালামাল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তাদের কাছ থেকে ১৫টি মোবাইল সেট, ৪টি ল্যাপটপ, ১টি ট্যাব, ১টি ডিএসএলআর ক্যামেরা, ১টি হ্যান্ডি ক্যামেরা, ২ জোড়া সোনার বালা, ১টি সোনার চেইন, ৫টি ছোট সোনার আংটি, ৭টি সোনার নাকফুল, নগদ ১ লাখ ৪ হাজার টাকা ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ কমিশনার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net