স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে ২১৪৫ পিচ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। গতকার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হল, পিরোজপুরের নেছারাবাদ এলাকার নুর মোহাম্মদ সরদারের ছেলে রফিকুল ইসলাম (৪৯) এবং তার স্ত্রী মাহমুদ বেগম (৩৮)। পুলিশ জানায়, নগরীর খালপাড় সড়ক ও হাজেরা খাতুন সড়কের সংযোগস্থল থেকে ৫শ পিচ ইয়াবাসহ রফিকুল ইসলামকে আটক করা হয়।
পরবর্তীতে তার স্বীকারোক্তিমতে নগরীর রুপাতলি এলাকার ডাক্তার মমিন সড়কে তাদের নিজ বাসা জাহানারা মঞ্জিল থেকে তার স্ত্রীকে ১৬৪৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এসময় তাদের বাসা থেকে ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ও ইয়াবা পরিবহনের বিপুল পরিমান পলিথিন জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply