সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৬

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

দক্ষিণ বাংলা গ্রন্থ উৎসবের আয়োজক সভা সম্পন্ন

dynamic-sidebar

শফিক মুন্সি : দক্ষিণবাংলা গ্রন্থ উৎসব-২০১৯ বাস্তবায়নের জন্য গত শুক্রবার আমাদের লেখালেখি, বরিশাল এবং দখিনের কবিয়াল, পটুয়াখালীর উপদেষ্টামন্ডলি, শুভাকাঙ্ক্ষীবৃন্দ এবং সদস্যদের নিয়ে নগরীর অক্সফোর্ড মিশন রোডস্থ জীবনানন্দ অঙ্গনে পূর্ব ঘোষিত বিশেষ সভাটি সম্পন্ন হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য গ্রন্থ উৎসবের ভ্যেনু নির্ধারণ, অতিথি সংক্রান্ত বিষয়াবলি, জেলা প্রতিনিধিদের কর্ম পরিকল্পনা এবং অনুষ্ঠানের খুটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্তকরণ এবং সে অনুযায়ী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া আগামী ৩০ আগস্ট পর্যন্ত নিবন্ধনের শেষ তারিখ ধার্য করা হয়েছে। এবারের উৎসবের ভেন্যু হিসেবে নগরীর সদর রোডস্থ বিডিএস মিলনায়তন কে নির্ধারণ করা হয়েছে।

আমাদের লেখালেখি’র সম্পাদক কবি শফিক আমিনের সভাপতিত্বে শুক্রবারের অনাড়ম্বর সভাটিতে উপস্থিত থেকে সামগ্রিক পরিকল্পনার উপর দিক নির্দেশনামূলক আলোচনা এবং কর্মপরিকল্পনা প্রণয়নে আলোচনা করেন আমাদের লেখালেখির সম্মানিত উপদেষ্টা কবি ও ছড়াকার তপংকর চক্রবর্তী, কবি আফরোজা রোজী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. বাহাউদ্দিন গোলাপ, দক্ষিণবাংলা গ্রন্থ উৎসব ২০১৯ এর সহযোগী আয়োজক দখিনের কবিয়াল এর সম্পাদক কবি জাহাঙ্গীর হোসাইন মানিক, আমাদের লেখালেখি’র ঝালকাঠি প্রতিনিধি কবি মাহমুদা খানম, কবি মিনতি রানী দাস, কবি ইয়াসিন হিরা, কবি আব্দুর রহমান, আমাদের লেখালেখি’র বরগুনা প্রতিনিধি কবি হাফিজুর রহমান এবং ছড়াকার জয়নাল আবেদিন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অনুগল্পকার জামান কবির, বিতর্ক সংগঠক শেখ সুমন, কবি হুজাইফা রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রন্থ উৎসব-২০১৯ উদযাপন পর্ষদের সদস্য সচিব ছোটন্দ্রনাথ চক্রবর্তী।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net