ফাইজুল ইসলাম ॥ বরিশালে গলায় ফাঁস দিয়ে এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার চরমেনাই ইউনিয়নের পশুরীকাঠি গ্রামে গলায় ফাঁস দেয়া অবস্থায় দিন মজুরের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ রাত ৯ টার দিকে বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই বশির আহম্মেদ লাশ উদ্ধার করে। জানা গেছে, পশুরীকাঠি গ্রামের খালেক মৃধার ছেলে জাহাঙ্গীর মৃধা(৩৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বন্দর থানার এসআই বশির আহম্মেদ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
এসআই বশির আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আত্মহত্যার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply