, ,

শিরোনাম :

নগরীর কাশিপুর থেকে মনিরসহ ৭ জুয়ারী আটক

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর কাশিপুরে মনির হোসেন তালুকদার ওরফে ইয়াবা মনির সহ ৭ জুয়ারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে কশিপুরের বারৈজ্যের হাট নামক স্থান থেকে এয়ারপোর্ট থানা পুলিশ তাদের আটক করেন। তবে আটক বাকী ৬ জনের নাম তাৎক্ষনিক জানা যায়নি।

জানা গেছে, এরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক জুয়ার আড্ডা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই এনামুল ও এসআই মিজানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এ সময় হাতে নাতে ইয়াবা মনিরসহ ওই সাতজনকে আটক করেন তারা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম।

উল্লেখ্য এর আগেও মনির হোসেন তালুকদার ওরফে ইয়াবা মনিরকে জুয়া খেলা অবস্থায় আটক করেছিল পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net