বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৭

শিরোনাম :
বরগুনায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরগুনায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

dynamic-sidebar

বরগুনা প্রতিনিধি :  বরগুনায় দুই কেজি গাঁজাসহ খোকন মোল্লা (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার খোকন মোল্লা আমতলী সদর ইউনিয়নের চুরিকাটা গ্রামের মোসলেম মোল্লার ছেলে।

রোববার (১৮ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে বরগুনার আমতলী উপজেলার কাঠপট্টি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ খোকন মোল্লাকে গ্রেফতার করা হয়। খোকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে সোমবার (১৯ আগস্ট) আদালতে হাজির করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net