শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৭

শিরোনাম :

পিরোজপুরে প্রথম শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বিবাহিত যুবকের বিরুদ্ধে।

ঘটনার দুদিন পর সোমবার মেয়েটিকে গুরুতর অসুস্থ অবস্থায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তার মা।

শনিবার নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠি ইউনিয়নের গিলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মিন্টু মন্ডল (৩৫) নামের এক যুবককে পুলিশ খুঁজছে। মিন্টু নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা গ্রামের মৃত গুরু দয়াল মন্ডলের ছেলে এবং মৃত প্রফুল্ল গাইনের জামাতা।

শিশুটির মায়ের অভিযোগ, শনিবার দুপুর ২টার দিকে তার ৬ বছর বয়সী মেয়ে একই বাড়ির অন্য একটি শিশুর সঙ্গে খেলা করতে যাচ্ছিল। এ সময় তাদের প্রতিবেশী মৃত প্রফুল্ল গাইনের জামাতা মিন্টু মন্ডল তার মেয়েকে ডেকে তার বসত ঘরে নিয়ে যায় এবং তার সঙ্গে থাকা অন্য শিশুটিকে তাড়িয়ে দেয়।

“পরে তার বসত ঘর দড়জা আটকে আমার মেয়েকে মুখ চেপে ধরে ধর্ষণ করে। বাড়ি এসে আমার মেয়ে বিষয়টি আমাকে জানালে আমি অসুস্থ মেয়েকে স্থানীয় পল্লী চিকিৎসককে দেখাই।”

তিনি বলেন, কিন্তু অবস্থা গুরুতর মনে হলে সোমবার সকালে তার বাবা তাকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ নিয়ে যান।

নাজিরপুর থানার ওসি মুনিরুল ইসলাম মনির বলেন, “বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। এখানও ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। তবে অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net