, ,

শিরোনাম :
বরিশালে গভীর রাতে বাল্য বিয়ে করতে গিয়ে কিশোর আটক

বরিশালে গভীর রাতে বাল্য বিয়ে করতে গিয়ে কিশোর আটক

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে গভীর রাতে কিশোরীর বাসায় বাল্য বিয়ে করতে গিয়ে এক কিশোর আটক হয়েছে। মঙ্গলবার রাত ১ টার দিকে ইউনিয়নের সফির গ্যারেজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত কিশোর জিসান আহমেদ নগরীর ইনর্ফ্রা পলিটেকনিক কলেজের ছাত্র ও উপজেলার সায়েস্তাবাদ এলাকার অগ্রগামী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নুরুল ইসলাম খোকনের ছেলে।

জানা গেছে, কয়েক বছর ধরে জিসান আহমেদ এর সাথে প্রেম চলছিল চরবাড়িয়া ইউনিয়নের সফির গ্যারেজ এলাকার বাসিন্দা মো: মন্টুর মেয়ে রিমতির। সর্ম্পকে তারা খালা ভাগ্নে।

মঙ্গলবার রাত ১ টার দিকে বিয়ে করতে উদ্যত হয়। এ সময় দুই পরিবারের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। এসময় ওই এলাকা থেকে যাওয়া কাউনিয়া থানার এসআই কালাম বিষয়টি জানতে পারেন। পরে তিনি মোবাইল টিম পাঠিয়ে জিসানকে থানায় নিয়ে আসে।

পরে রিমতি ও তার পরিবারও থানায় যায়। এসআই কালাম জানান, রাতে তাদের মোবাইল টিমের মাধ্যমে থানায় নিয়ে আসা হয়। সেখানে দুই পরিবারকে ডাকা হয়েছে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত ওসি এসআই তানজিল বলেন, ‘জিসান ও রিমতির বিয়ের বয়স হয়নি। তাই দুই পরিবারকে তাদের সন্তান দিয়ে দেয়া হয়েছে। নতুবা বাল্য বিয়ে হয়ে যেতো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net