বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৬

শিরোনাম :

বাঁধন ববি ইউনিটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

dynamic-sidebar

বিশেষ প্রতিবেদক, শফিক মুন্সি ::

দিন ব্যাপি নানা বণ্যার্ঢ্য আয়োজনে বাঁধন ( স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ৩০ এ আগস্ট বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী থাকলেও সাপ্তাহিক ছুটি থাকার কারণে রবিবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে সকাল ১১ টায় একটি শোভাযাত্রা বেড় করে সংগঠনটি। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মুল ফটক হয়ে মুক্তমঞ্চ ঘুরে কেন্দ্রীয় ক্যাফেটিয়ার সামনে এসে শেষ হয়। পরে ছাত্র-শিক্ষক মিলনাতায়নের বাঁধন অফিসে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের উপদেষ্টা শিক্ষক মণ্ডলী শিক্ষক সমিতির ( ভারপ্রাপ্ত) সভাপতি মো: সিরাজিস সাদিক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: উজ্জ্বল হোসেন, ভূতত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের প্রভাষক হাসনাত জামান, ছাত্র উপদেষ্টা ছোটন্দ্রনাথ চক্রবর্তী সহ সকল বাঁধন কর্মী ও ডোনারবৃন্দ। এরপর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে একটি কাঠগোলাপ গাছও রোপণ করা হয়।বৃক্ষরোপণ শেষে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বিনামূল্য রক্তের গ্রুপিং নির্ণয় কর্মসূচি পালন করে সংগঠনটি।


শিক্ষক সমিতির( ভারপ্রাপ্ত) সভাপতি মো: সিরাজিস সাদিক বলেন, “বাঁধনের এই অবদানকে অস্বীকার করার মতো কোন সুস্থ মানুষ সমাজে থাকতে পারেন না। তোমরা যারা বাঁধনের সাথে স্বতঃস্ফূর্তভাবে কাজ করো এটাই বাঁধনের সব থেকে বড় শক্তি। স্বেচ্ছাসেবী হিসেবে মানুষের প্রয়োজনে পাশে থাকার এই কর্মনিষ্ঠা আমাদের মুগ্ধ করে। ”

বাঁধন, ববি ইউনিটের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম বলেন, ” একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন। এই স্লোগান নিয়েই আমাদের পথ চলা। আমরা স্বপ্ন দেখি সেদিনের যেদিন বাংলার ঘরে ঘরে সবাই রক্তের গ্রুপ সম্পর্কে জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে। বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট সে লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। “

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net