সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৪

শিরোনাম :
আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ শেবাচিমের পরিচালনা কমিটিতে সাংবাদিক নেতা আমিনুল ইসলাম খসরু ঝালকাঠিতে মুরগিবাহী পিকআপ গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত, আহত ৩ বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরিশাল বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দে বাড়ছে উদ্যোক্তাদের আগ্রহ পটুয়াখালীতে মাদক সেবনের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম দক্ষিণাঞ্চলে চায়না দুয়ারি জালের ব্যবহারে মাছের প্রজনন হুমকিতে স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ নেতার দখল থেকে উদ্ধার জমিতে খেলার মাঠ হবে: বিসিসি প্রশাসক শিরীন রক্ত পরীক্ষার সুযোগ নেই সরকারি হাসপাতালে
পটুয়াখালীতে সক্রিয় বিএনপির কার্যক্রম, প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল, শোডাউন

পটুয়াখালীতে সক্রিয় বিএনপির কার্যক্রম, প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল, শোডাউন

dynamic-sidebar

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পটুয়াখালী জেলা ছাত্রদল এবং জেলা বিএনপির নেতা কর্মীরা আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন। নেতা কর্মীরা খালেদা জিয়ার মুক্তি দাবি করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে মিছিল করেছেন। এছাড়াও জেলা ছাত্রদল এবং বিএনপি বিশাল শোডাউন করেন এবং আলোচনা সভার মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেন।

শেরে বাংলা পাঠাগার কমিউিনিটি সেন্টারে বিএনপির নেতা কর্মীরা সকাল ১১ টায় আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সেক্রেটারি ওহিদ সরোয়ার কালাম এবং জেলা ছাত্রদলের নেতা কর্মীরা। প্রশাসনের নিরাপত্বায় বিএনপির নেতা কর্মীরা সকাল থেকে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেন।

আলোচনায় তারা খালেদা জিয়ার মুক্তি দাবী এবং বর্তমান সরকারের পতন দাবী করেন। এছাড়াও কলেজ ছাত্রদল, জেলা ওয়ার্ড ছাত্রদল এর নেতা কর্মীরা পটুয়াখালী শহরে মিছিল করেছেন। জেলা বিএনপি সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বলেন, “বর্তমান সরকার গুম খুন এর রাজনীতি করছে। হত্যা, গুম খুন করে বর্তমান সরকার বিরোধী দলীয় লোকজনকে মাঠে নামতে দিচ্ছে না।

তবে আমরা বসে থাকব না। আমরা এই অবৈধ সরকারের পতনের জন্য মাঠে নেমেছি এবং খালেদা জিয়াকে মুক্ত করবো এবং বর্তমান সরকারের পতন ঘটাবো”। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য নেতা কর্মীরা বক্তৃতা দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net