, ,

শিরোনাম :
বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
গণতন্ত্র পুনরুত্থানে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে – সরোয়ার

গণতন্ত্র পুনরুত্থানে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে – সরোয়ার

dynamic-sidebar

শামীম আহমেদ॥ কেন্দ্রীয় বিএনপি নিবার্হী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, আওয়ামীলীগ চোখেন পানি ফেলে গনতন্ত্রের কথা বলে আর রাতের আধারে জনগনের ভোটাধিকার কেড়ে নিয়ে গনতন্ত্রক পায়েদলিত করে ছেড়ে দিয়েছে।

আজ দেশে যারা গনতন্ত্রের কথা বলে তাদেরকে জেলে যেতে হচ্ছে। দেশে কোন চেইন আব কমান্ড নেই সেকারনেই প্রধানমন্ত্রী কিছু না বলা পর্যন্ত কিছুই হয়না।

আওয়ামীলীগ বলে সেদিন নাকি স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে বঙ্গবন্ধুকে হত্যা করেছে আওয়ামীলীগ নেতারা।

তিনি আরো বলেন বর্তমান সময়ে দেশের কোন বিচারক আইনের বিচার করতে পারে না। যদি কেহ সঠিক বিচার করে তাহলে তাকে রাতের আধারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়।

আজ সোমবার ( ২ই) সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল প্রেস ক্লাবে বরিশাল উত্তর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

উত্তর জেলা বিএনপি সভাপতি ও সাবেক (এম পি) আলহাজ্ব মেজবা উদ্দিন ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, বরিশাল উত্তর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও মুলাদী উপজেলা বিএনপি সভাপতি আঃ ছত্তার খান, উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, হিজলা উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব আঃ গফফার তালুকদার, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন,হিজলা বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাড. মনির দেওয়ান,আগৈলঝাড়া বিএনপি সাধারন সম্পাদক আফজাল হোসেন, মুলাদী পৌর বিএনপি সভাপতি আঃ রব খান,মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাকসুদুর রহমান মুকুল,ছাত্রদল যুগ্ম আহবায়ক মাসুদ রানা,হিজলা যুবদল আহবায়ক গাউস ছালাম রিমন,জহির রায়হান,বরিশাল স্বেচ্ছাসেবক মহানগর সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু,জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠু,যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম এমরান ও সাবেক জেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজন প্রমুখ।

এসময় সরোয়ার আরো বলেন স্বাধীনতার পর দেশে গনতন্ত্র আর শাষন ব্যবস্থা না থাকার কারনেই জাসদ গন বাহিনী সৃষ্টি হওয়ার কারনেই ১৫ই আগস্টের জন্ম হয়েছিল।

আজ দেশের মানুষের জানতে হবে এদেশে ১৫ই আগস্ট আর ৭ই নভেম্বর এক নয়। ১৫ই আগস্টের পর দেশে যে রাজনৈতিক শুণ্যতা সৃষ্টি হয়েছিল সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দুঃ সময়ে এসে বহুদলীয় রাজনৈতিক দলের অংশ গ্রহনের মাধ্যমে গনতন্ত্র ফিরিয়ে এনেছিল।

তাই বেগম খালেদা জিয়ার গনতন্ত্র উদ্বার করা সহ আগামী দিনে ভোট কেন্দ্রে যেতে হলে সবাইকে এক প্লাট ফরমে এসে ঐক্যবদ্বভাবে আন্দোলন-সংগ্রামে এিেগয়ে আসার আহবান জানান তিনি।

পরে দেশনেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,তারেক রহমান সহ দেশবাশীর মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এসময় অনুষ্ঠান সঞ্চলানা করেন যুগ্ম আহবায়ক এ্যাড. নুরুল আলম রাজু।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net