বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৮

তথাকথিত কোচিং নয় ক্লাসেই শিক্ষার্থীদের শতভাগ পাঠ নিশ্চিত করতে হবে-এমপি শাহে আলম

তথাকথিত কোচিং নয় ক্লাসেই শিক্ষার্থীদের শতভাগ পাঠ নিশ্চিত করতে হবে-এমপি শাহে আলম

dynamic-sidebar

মো. সুজন মোল্লা,বানারীপাড়া ॥ বানারীপাড়ায় শিক্ষার গুনগত মানোন্নয়নে প্রাথমিক,মাধ্যমিক স্কুল,মাদ্রাসা ও কলেজের প্রধানগণ এবং ম্যানেজিং কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) উপজেলা মিলনায়তে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম বলেন,শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষক কোচিং বানিজ্যের সাথে যুক্ত থাকতে পারবেন না। আপনারা নিজ নিজ ক্লাস সময়ে শিক্ষার্থীদের শতভাগ পাঠ নিশ্চিত করবেন। যেমনটা অতীতে ছিলো।

এসময় তিনি আরও বলেন,বর্তমানে নকল ও কোচিং সমাজ ও শিক্ষার বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে যা আমাদের নতুন প্রজন্ম’র মেধা চিরতরে ধ্বংশ করে দিচ্ছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক।

অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা ওয়াকার্সপার্টির সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,ওসি খলিলুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।

ইউপি চেয়ারম্যান খিজির সরদার,শহিদুল ইসলাম,আ.মন্নান মৃধা ও সাইফুল ইসলাম শান্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ যুগপোযোগী শিক্ষার বিকাশ ঘটানোর প্রতি আলোকপাত করেন। বক্তারা স্কুল শিক্ষকদের বাহিরে যারা কোচিং বানিজ্যের সাথে যুক্ত ওই সব কোচিং সেন্টারের দিকেও বিশেষ নজরদারী করার আহবান জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net