, ,

শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি
ঝালকাঠি জেলা বিএনপির সম্পাদক পদে নুপুর পুনর্বহাল

ঝালকাঠি জেলা বিএনপির সম্পাদক পদে নুপুর পুনর্বহাল

dynamic-sidebar

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদে মনিরুল ইসলাম নুপুরকে পুনর্বহাল করা হয়েছে।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের পদ স্থগিত করা হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মনিরুল ইসলাম নুপুরের আবেদনের প্রেক্ষিতে স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। সেই সঙ্গে সতর্কভাবে দলীয় শৃঙ্খলা মেনে চলার জন্যও মনিরুল ইসলাম নুপুরকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঝালকাঠি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে তার সাবেক পদ যুগ্ম-সম্পাদক বহাল থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদে পুনর্বহাল করায় কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মনিরুল ইসলাম নুপুর।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net