বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৬

দুর্গাপূজায় নিরাপত্তার বিষয়ে বরিশালে পুলিশের মতবিনিময় সভা

দুর্গাপূজায় নিরাপত্তার বিষয়ে বরিশালে পুলিশের মতবিনিময় সভা

dynamic-sidebar

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বরিশালে পুলিশের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় বরিশাল পুলিশ লাইনের ড্রিল শেডে মেট্রোপলিটন পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার এসএম রুহুল আমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপ পুলিশ কমিশনার (সদর) কামরুল আমিন, (উত্তর) হাবিবুর রহমান, (দক্ষিন) গোলাম রউফ খান, (উত্তর ও ট্রাফিক) উত্তম কুমার পাল, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মূখার্জী কুডু, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটুসহ বরিশাল মহানগরের পূজা মন্ডপগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরিশাল মেট্রোপলিটন এলাকায় পুলিশের পক্ষ থেকে ১৬টি মোবাইল কোর্টসহ নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। অপরদিকে বিকেল ৩টায় বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম জেলার পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা করেছেন। সভায় পূজাচলাকালীন সময়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন পূজা কমিটির নেতৃবৃন্দ। এসময় জেলা পুলিশের পক্ষ থেকে দিক নির্দেশনা দেয়া হয় পূজা উদযাপন পরিষদের নেতাদের। বরিশাল জেলায় ৫৮৩টি মন্দিরে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার।

 

 

রূপাতলী বাসস্টান্ড থেকে ৩ রোগীর দালালকে আটক করে পুলিশে দিল আ’লীগ নেতা মনির মোল্লা

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net