সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৩

শিরোনাম :
আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ শেবাচিমের পরিচালনা কমিটিতে সাংবাদিক নেতা আমিনুল ইসলাম খসরু ঝালকাঠিতে মুরগিবাহী পিকআপ গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত, আহত ৩ বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরিশাল বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দে বাড়ছে উদ্যোক্তাদের আগ্রহ পটুয়াখালীতে মাদক সেবনের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম দক্ষিণাঞ্চলে চায়না দুয়ারি জালের ব্যবহারে মাছের প্রজনন হুমকিতে স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ নেতার দখল থেকে উদ্ধার জমিতে খেলার মাঠ হবে: বিসিসি প্রশাসক শিরীন রক্ত পরীক্ষার সুযোগ নেই সরকারি হাসপাতালে

বরিশালে ওলামা মাশায়েকের বিক্ষোভ

dynamic-sidebar

শামীম আহম্মেদ ॥ কাশ্মীরের মুসলমানদের উপর বর্বর নির্যাতন,গুম খুন, ধর্ষণ ও গণহত্যার প্রতিবাদে বরিশালে সর্বস্তরের ওলামা-মাশায়েক ও তৌহিদী জনতারা এক শান্তিপূর্ণ প্রতিবাদ সভা, মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ নরেন্দ্র মোদীর কুশঃপুর্তলিকা দাহ করে।

আজ বৃহস্পতিবার (১২ই) সেপ্টেম্বর) সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করে।

বরিশাল খাজা মঈন উদ্দিন মাদ্রাসার মূহতামিম হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাও, ওবাইদুর রহমান, বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি কাজী আঃ আব্দুল মান্নান, শেখ সানাউল্লাহ্ মাহমুদী,মাও, মহানগর ইমাম সমিতি সাধারন সম্পাদক সামসুল আলম,মূফতি শাব্বির আহমাদ,হয. মাও. রুহুল আমীন,হয. মাও. গোলাম মোস্তফা,মাওলানা রফিকুল ইসলাম,মাওলান আব্দুল খালেক পীর সাহেব, তৌফিকুল ইসলাম,মাও.জামাল উদ্দিন ফারুকী,মাও.আঃ, রব,মাও. আতাউল্লাহ্ হুসাইনী,মাও. রফিকুল ইসলাম।

অপর দিকে নগরের বিভিন্ন মাদ্রাসা ও মসজিদ থেকে শত শত ওলামা মাশায়েক সদস্যরা শহরের প্রন কেন্দ সদররোডে বিভিন্ন ব্যানার, প্লেকার্ড নিয়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচ পালন করে।

এদিকে একদল তৌহিদী জনতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশঃপুর্তলিকায় দাহ করে বিক্ষোভ করে। পরে তারা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ করে।

এসময় শহরের যানজট পরিস্থিতি ও ওলামা মাশায়েক সদস্যদের নিয়ন্ত্রন করতে কোতয়ালী মডেল থানার আইন শৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক সদস্যদের বেশ বেগ পেতে হয়।

বিক্ষোভ সমাবেশে ওলামা মাশায়েকের নেতৃবৃন্দরা বলেন কাশ্মীরী জনতারা ৭২ বছর যাবত স্বাধীনতার সংগ্রাম করে যাচ্ছে তাদেরকে জঙ্গি ও সন্ত্রাসবাদ বলা যাবে না।

তাই এই মুহুর্তে কাশ্মীরের উপর যে নির্যাতন মোদী সরকার তা বন্ধ করার জন্য বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে এগিয়ে আসার আহবান জনান

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net