বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৬

শিরোনাম :
কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী!
জয়কে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি করায় আনন্দে ভাসছে বাবুগঞ্জ

জয়কে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি করায় আনন্দে ভাসছে বাবুগঞ্জ

dynamic-sidebar

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান আল-নাহিয়ান খান জয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় আনন্দে ভাসছে বাবুগঞ্জ।

উপজেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় আনন্দ মিছিলে জনতার ঢল নেমেছে। সর্বত্র চলছে মিষ্টি বিতরণের ধুম। রোববার সকালে ছাত্রলীগের উদ্যোগে বাবুগঞ্জ ডিগ্রী কলেজ গেট এলাকায় আল-নাহিয়ান খান জয়কে অভিনন্দন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠিত আনন্দ মিছিলে হাজার হাজার জনতার ঢল নামে।

এতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও উপজেলার সর্বস্তরের অসংখ্য মানুষ অংশ নেয়। ওই আনন্দ মিছিলের নেতৃত্বে দেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল আহমেদ আজাদ।

মিছিলটি বাবুগঞ্জ বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের উপজেলা কার্যালয় প্রাঙ্গনে সমাবেশ করে। উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এইচ.এম আবু সুফিয়ানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিনুল ইসলাম সিকদার, মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদার, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান,

মুক্তিযোদ্ধা কমান্ডার দেলোয়ার হোসেন রাঢ়ী, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উপজেলা সভাপতি জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাহিনুর রহমান সাহিন, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাঝি মাসুম রেজা,

চাঁদপাশা ইউনিয়নের সাবেক সভাপতি সৈয়দ ফারুকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা ফায়জুল হক, সাইফুল ইসলাম আতিক, আসাদুজ্জামান নূর, সাব্বির হোসেন, মো. মুহিন প্রমুখ। পরে সেখানে মিষ্টি বিতরণ করা হয়।

এদিকে শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আল-নাহিয়ান খানের জয়ের নাম ঘোষণার পর তাৎক্ষণিক দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমানের নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

এছাড়াও বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলালের নেতৃত্বে মাধবপাশায় মিষ্টি বিতরণ করেন ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদার এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদের নেতৃত্বে চাঁদপাশা ও কলেজ গেট এলাকায় আনন্দ মিছিলসহ মিষ্টি বিতরণ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। উল্লেখ্য, আল-নাহিয়ান খান জয় বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীম খানের পুত্র ও মুক্তিযুদ্ধের সংগঠক মোশারেফ হোসেন খানের দৌহিত্র।

বাবুগঞ্জে মুক্তিযোদ্ধাদের নিরাপদ ঘাঁটি হিসেবে জয়ের চাচা আবদুল হালিম খানের বাড়িতে বসেই মুক্তিযুদ্ধের নবম সেক্টরের অ্যাডজুটেন্ট ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক বিভিন্ন অপারেশন পরিচালনা করতেন। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আল-নাহিয়ান খান জয়কে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি করায়

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল। এছাড়াও অভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ উপজেলার সর্বস্তরের মানুষ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net