বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৬

শিরোনাম :
কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী!
সন্ত্রাসী হামলায় আহত রেজার পাশে ছাত্রলীগ নেতাকর্মীরা

সন্ত্রাসী হামলায় আহত রেজার পাশে ছাত্রলীগ নেতাকর্মীরা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : দুর্বৃত্তদের হামলায় জয়পুরহাটের জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজাকে দেখতে গিয়েছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ‌্যালয়ে তাকে দেখতে যান ছাত্রলীগের শীর্ষ এই নেতারা।

ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আল নাহিয়ান খান জয় আহত আবু বক্কর সিদ্দিকের শারীরিক অবস্থা এবং তার পরিবারের খোঁজ খবর নেন।

এ সময় আবু বক্করকে একটি লিখিত অভিযোগ দিতে বলেন এবং বিষয়টি নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের চিত্রাপাড়া এলাকায় দুর্বৃত্তরা আবু বক্কর সিদ্দিকের ওপর হামলা করে। প্রথমে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ‌্যালয়ে আনা হয়।

হামলা প্রসঙ্গে আবু বক্কর সিদ্দিক রেজা বলেন, ‘ছাত্রলীগের এক নেতাকে অন্যায়ভাবে পুলিশ মারপিট করে। পরে স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টাল ওই নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে রিপোর্ট প্রকাশ করে। আমরা এ রিপোর্টের প্রতিবাদ করি। তারই জের ধরে এ হামলা চালানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net