বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৪

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ
পবিত্র আশুরা উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা

পবিত্র আশুরা উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা

dynamic-sidebar

পবিত্র আশুরা পালন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১২ টায় পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিয়ময় সভার আয়োজন করা হয়। এতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস এম রুহুল আমিনসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও মহানগরীর বিভিন্ন এলাকার পবিত্র আশুরা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্তনুযায়ী আয়োজক কমিটি কর্তৃক স্বেচ্ছাসেবক বাহিনী গঠন পূর্বক তাদের আইডি কার্ড সরবরাহ করতে হবে পাশাপাশি স্বেচ্ছাসেবক বাহিনীর তালিকা সংশ্লিষ্ট থানায় প্রেরণ করতে হবে। এছাড়া আয়োজক কমিটি নিজেদের সাথে আলোচনা করে তাজিয়া মিছিলের সময় ও রুট নির্ধারণসহ মিছিলে আগত লোকদের দেহ তল্লাশীর ব্যবস্থা রাখা হবে। অপর সিদ্ধান্তগুলো হলো, তাজিয়া মিছিলে অংশগ্রহনকারী (পাইক) নামে দলভূক্ত মিছিলকারীদের রড়, ছোরা, বাঁশের লাঠি, বর্শা এবং চাবুক/ চাকু’র ব্যবহার নিয়ন্ত্রণ করা, পরস্পর বিরোধী গ্রুপগুলোর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে আয়োজক কমিটি কর্তৃক বিশেষ দৃষ্টি রাখা, মিছিলে অংশগ্রহনের উদ্দেশ্যে জমায়েতস্থলে আয়োজক কমিটি কর্তৃক পর্যাপ্ত সিসি টিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা, আয়োজক কমিটি কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দ্বারা অনুষ্ঠানস্থলে আগত ব্যক্তিদের ব্যাগ, ছাতা, প্যাকেট ও বক্সসহ প্রবেশ নিষিদ্ধ করা, বিশেষ ক্ষেত্রে তল্লাশীর ব্যবস্থা করা, কোন সন্দেহজনক বস্তু বা পরিত্যাক্ত ব্যাগ/ থলে ইত্যাদি মিছিলের আশে পাশে পাওয়া গেলে সাথে-সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা, আতশবাজি/পটকা ইত্যাদির ব্যবহার বন্ধ করা, জরুরী পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা। এসব সিদ্ধান্ত ও নির্দেশনা পালনে সকলের প্রতি আহবান জানিয়ে সভা শেষ করেন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন।

 

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net