বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৬

শিরোনাম :
কক্সবাজারে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কক্সবাজারে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

dynamic-sidebar

কক্সবাজারঃ


কক্সবাজারের কলাতলীর কাটাপাহাড় এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোস্তাক আহমদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়।

এসময় ২ হাজার ৮০০ পিস ইয়াবা, একটি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

নিহত যুবক কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের ফজলুল হকের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ইয়াবা ব্যবসায়ীদের দু’পক্ষের বন্ধুকযুদ্ধে মোস্তাক আহম্মদ প্রকাশ হাজী মফিজ নিহত হয়েছে। তবে কোন কোন গ্রুপের সংঘর্ষ এ বিষয়ে কিছুই বলতে পারেনি পুলিশ।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, নিহত যুবক দেশের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মোস্তাক আহম্মদ প্রকাশ হাজী মফিজ বলে পরিচিত। মফিজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ইয়াবা পাচারের ৬টি মামলা রয়েছে

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net